1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 9:51 am
শিরোনামঃ
হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

অধ্যক্ষ শিমুল বড়ুয়া বাকবিশিস জেলা কমিটির সভাপতি নির্বাচিত

  • Update Time : Monday, May 18, 2026

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি (আহমদ রেজা) :
অধ্যক্ষ শিমুল বড়ুয়া বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাকবিশিস চট্টগ্রাম জেলা শাখার ১২তম ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলর শিক্ষকদের সর্বসম্মতিক্রমে তিনি আগামী তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হন।
বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যক্ষ শিমুল বড়ুয়া দীর্ঘদিন ধরে শিক্ষা, সাহিত্য ও গবেষণা অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থের মধ্যে রয়েছে— অনোমা: রজতজয়ন্তী স্মারকগ্রন্থ (২০০৮), কবিয়াল ফণী বড়ুয়া স্মারকগ্রন্থ (২০১০), ছড়াসাহিত্যিক সুকুমার বড়ুয়া সম্মাননাগ্রন্থ (২০১১), করুণাঘন ধরণীতল কর কলঙ্কশূন্য (রবীন্দ্রমননে-সৃজনে বুদ্ধ), বাংলার বৌদ্ধ ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি (২০১২), চাটগাঁ ভাষার রূপ-পরিচয় (যৌথ সম্পাদিত), চিরঞ্জীব বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী স্মারকগ্রন্থ (যৌথ সম্পাদিত), ভারততত্ত্ববিদ আচার্য ড. বেণীমাধব বড়ুয়া স্মারকগ্রন্থ, কর্মযোগী কৃপাশরণ মহাস্থবির স্মারকগ্রন্থ, রবীন্দ্রজীবনে ও সাহিত্যে চট্টগ্রাম (২০১৬), চট্টগ্রামের প্রবাদ-প্রবচন (২০১৭), বেণীমাধব ও উত্তরাধিকার (২০১৯) এবং একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া সম্মাননাগ্রন্থ (২০২০)। এছাড়া তাঁর নতুন গ্রন্থ মানবপুত্র বুদ্ধচিন্তনে-জাগরণে প্রকাশের অপেক্ষায় রয়েছে।

লেখালেখি ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন জাতীয় পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলার বৌদ্ধ ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি গ্রন্থের জন্য জাতীয় পর্যায়ে ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার-২০১২’ এবং রবীন্দ্রজীবনে ও সাহিত্যে চট্টগ্রাম গ্রন্থের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রশাসন প্রবর্তিত ‘মহাকবি মধুসূদন পদক-২০১৮’।
অধ্যক্ষ শিমুল বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ এমএসএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা প্রশাসনে দক্ষতা ও সফলতার স্বীকৃতিস্বরূপ তিনি উপজেলা পর্যায়ে পরপর দুইবার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
১৯৬৬ সালের ১৮ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গুজরা গ্রামে জন্মগ্রহণকারী অধ্যক্ষ শিমুল বড়ুয়া শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর বহুমাত্রিক অবদানের মাধ্যমে ইতোমধ্যে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd