1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 10:32 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক আনসার-ভিডিপি, কক্সবাজারে তদারকিতে জেলা কমান্ড্যান্ট মোঃ শফিউল আযম চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে অসহায়দের মাঝে জেলা পরিষদের মশারি বিতরণ হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা
ব্রেকিং নিউজঃ

অল্প বৃষ্টিতেই বড়বাজারে জলাবদ্ধতা, এলাকা পরিদর্শনে এমপি মাজহারুল ইসলাম

  • Update Time : Thursday, May 14, 2026

ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জ শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা বড়বাজারে সামান্য বৃষ্টিতেই আবারও তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। রাস্তায় পানি জমে যাওয়ায় পথচারী, ব্যবসায়ী ও ক্রেতাদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। দীর্ঘদিন ধরে দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের সংকটের কারণে এই সমস্যার পুনরাবৃত্তি ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।
সৃষ্ট পরিস্থিতি সরেজমিনে দেখতে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম বড়বাজার এলাকা পরিদর্শন করেন। তিনি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।
পরিদর্শনকালে তিনি বলেন, কিশোরগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বড়বাজারে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হওয়া অত্যন্ত দুঃখজনক। জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে।
এ সময় বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলুসহ সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সামান্য বৃষ্টিতেই বাজারের বিভিন্ন সড়কে পানি জমে ব্যবসা-বাণিজ্যে ক্ষতি হচ্ছে এবং ক্রেতাদের ভোগান্তি বাড়ছে। তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও স্থায়ী সমাধানের দাবি জানান।
এলাকাবাসীর আশা, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে বড়বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং স্বাভাবিক জনজীবন ফিরবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd