1. admin@moheshpurnews24.com : admin :
April 29, 2026, 11:36 am
শিরোনামঃ
নেত্রকোনায় মেঘালয়ের পাহাড়ি ঢলে ভেসে গেছে সোমেশ্বরী নদীর অস্থায়ী সেতু, ঝুঁকিতে পারাপার নীলফামারীতে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার নতুন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ শাহীন অসুস্থ শ্রমিক নেতা মোঃ দিদারুল হক; দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাইলেন নেতাকর্মীরা শের-ই-বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন শীর্ষক সভা ও গুণীজন সংবর্ধনা পেলেন সাংবাদিক জ-ই বুল বুল আমতলীতে সড়ক দূর্টনায় বিমান বাহিনীর এক সাবেক সদস্য নিহত হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মে দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভায় নাজিমুর রহমান শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের ঐক্যের প্রতীক মে দিবস ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে আশ্রয় নিতে পরিত্যক্ত বাড়িতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জেলার বিভিন্ন পুলিশ ইউনিট পরিদর্শনে পুলিশ সুপার
ব্রেকিং নিউজঃ

অসুস্থ শ্রমিক নেতা মোঃ দিদারুল হক; দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাইলেন নেতাকর্মীরা

  • Update Time : Wednesday, April 29, 2026

ষ্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের শ্রমিক রাজনীতির অন্যতম পরিচিত ও আস্থাভাজন সংগঠক মোঃ দিদারুল হক অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর জেলার শ্রমিক সংগঠন ও রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে দীর্ঘদিন সক্রিয় এই নেতার দ্রুত সুস্থতা কামনায় বিভিন্ন মহল থেকে দোয়া ও শুভকামনা জানানো হচ্ছে।

শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার দাবিতে তিনি দীর্ঘ সময় ধরে মাঠে কাজ করে আসছেন। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল–এর ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন, কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকা তাঁকে শ্রমিক মহলে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তুলেছে।

সহকর্মী ও শ্রমিক নেতাদের মতে, শ্রমিকদের যেকোনো সংকট ও দাবিদাওয়ার সময়ে তিনি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অসুস্থতার কারণে শ্রমিক সংগঠনের কার্যক্রমে সাময়িক স্থবিরতা তৈরি হয়েছে বলেও জানান নেতাকর্মীরা। তারা বলেন, তাঁর অনুপস্থিতি শ্রমিক সমাজে এক ধরনের শূন্যতা তৈরি করেছে।
আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসকে সামনে রেখে শ্রমিকদের প্রত্যাশা, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও কর্মচাঞ্চল্যে ফিরে আসবেন এবং শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দেবেন। শ্রমিক নেতাদের ভাষ্য, তাঁর উপস্থিতি শ্রমিকদের জন্য অনুপ্রেরণা, সাহস ও শক্তির প্রতীক।
কিশোরগঞ্জসহ বৃহত্তর অঞ্চলের শ্রমিক জনতা, নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহর নিকট প্রার্থনা, তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে পুনরায় শ্রমজীবী মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd