1. admin@moheshpurnews24.com : admin :
July 24, 2026, 1:45 pm
শিরোনামঃ
পূর্বতারাপাশায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতার জোয়ার, চিহ্নিত আস্তানা পরিদর্শনে সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরজু কোটচাঁদপুরে সড়ক ডাকাতির ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের কথিত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নল্লী বিলে যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষোভ পর্যটক ও স্থানীয়দের মহেশপুরে হ্যানিট্যাপ, চাঁদা আদায় ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার ২ হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেফতার। বাংলাদেশ কে পেরিয়ে: বিদেশের অঙ্গনে মিষ্টি তুলতুল। পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায় হোয়াইক্যংয়ে জনতার বিক্ষোভের মুখে ইউনিয়ন বিভাজন নিয়ে গণশুনানি পণ্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ
ব্রেকিং নিউজঃ

আগামী প্রজন্মকে বাঁচাতে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান

  • Update Time : Sunday, June 7, 2026

​মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’—এই স্লোগানকে সামনে রেখে যশোরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তারা আগামী প্রজন্মকে তামাকের করাল গ্রাস থেকে বাঁচাতে এর বহুমুখী ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানিয়েছেন।
​গত ৬ জুন, শনিবার বিকেলে তামাকবিরোধী জোটভুক্ত সংগঠন ‘পোফ’ (POFE) এবং ‘প্রশিক্ষিত যুব কল্যাণ সংস্থা’ (পিজেএস)-এর যৌথ উদ্যোগে যশোরের পোফ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তামাকবিরোধী জোট ও ডব্লিউবিবি ট্রাস্টের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হয়।
​পোফের সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রশিক্ষিত যুব কল্যাণ সংস্থার (পিজেএস) পরিচালক কাজী মো. জামিউল ইসলাম ডাবলু। সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে তামাক ও নিকোটিনের আসক্তি তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। আগামী প্রজন্মকে একটি সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ উপহার দিতে হলে এখনই তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় তামাকের মরণনেশায় এই প্রজন্মকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে।
​আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পোফের নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মহিতোষ কুমার দে, নুসাইবা সোহেলী, বিনয় কুমার কুন্ড ও মো. মাসুদুর রহমান প্রমুখ।
​অনুষ্ঠান শেষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। বক্তারা নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd