
সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি :
শ্রবণ ও বাকপ্রতিবন্ধী মানুষের ভাষা, অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরতেই এই দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বরিশাল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, সমাজকর্মী
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ মোঃ রফিকুল ইসলাম ( পরিচালক) উপসচিব
বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদপ্তর বরিশাল
আরো উপস্থিত ছিলেন জনাম এ কে এম আক্তারুজ্জামান উপপরিচালক বরিশাল সমাজসেবা অধিদপ্তর
এবং
আলোচনা সভায় বরিশাল মূখ-বধির সংঘ সংগঠনের কার্যনির্বাহী সদস্য আফনান মুসা বলেন, বাংলা ইশারা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি শ্রবণ ও বাকপ্রতিবন্ধী জনগোষ্ঠীর পরিচয় ও মর্যাদার প্রতীক। শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানে ইশারা ভাষার ব্যবহার নিশ্চিত করা হলে তারা সমাজের মূলধারায় আরও কার্যকরভাবে যুক্ত হতে পারবে।
অনুষ্ঠানে সাজ্জাদ পারভেজ স্যার (Dss)
আরও বলেন, একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে হলে সাধারণ মানুষের মধ্যেও বাংলা ইশারা ভাষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি জরুরি। এজন্য শিক্ষা কার্যক্রমে ইশারা ভাষা অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আয়োজক সংগঠনগুলো ভবিষ্যতেও এ ভাষার প্রসার ও প্রতিবন্ধী অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।