
(আহমদ রেজা) চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:
বাংলা সংস্কৃতি, সাহিত্য ও সৃজনশীল প্রতিভা বিকাশে আন্তর্জাতিক বিশ্বতান আয়োজন করতে যাচ্ছে “রবীন্দ্র-নজরুল প্রতিযোগিতা-২০২৬”। আগামী ১৭ মে ২০২৬ পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফরম জমা নেওয়া হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিমনা মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।
আয়োজকরা জানান, প্রতিযোগিতার ভেন্যু নির্ধারণ করা হয়েছে বিশ্বতান সংগীত নিকেতন, ৪৭ নং দক্ষিণ নালাপাড়া, নিহার কুমার বিশ্বাসের বাসা (নিচতলা)। প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৮১২৩৩৯৪৪০ ও ০১৮৫৭২৮২২৭৬ নম্বরে যোগাযোগ করা যাবে।
ফরম জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ মে ২০২৬, রোববার পর্যন্ত। ফরমের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও জন্ম তারিখের তথ্য সংযুক্ত করতে হবে।
ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির বিপরীত পাশে অবস্থিত নিউ বুক গার্ডেন লাইব্রেরি এবং দক্ষিণ নালাপাড়াস্থ বিশ্বতান সংগীত নিকেতন কার্যালয়ে। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
আয়োজক কমিটি জানায়, চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য পেপার সংগঠনের পক্ষ থেকে সরবরাহ করা হবে। তবে প্রয়োজনীয় সরঞ্জাম প্রতিযোগীদের নিজ দায়িত্বে সঙ্গে আনতে হবে। বাহির থেকে পেপার বা পূর্বে আঁকা ছবি আনলে তা বাতিল বলে গণ্য হবে।
প্রতিযোগিতার ফলাফল একই দিনে শিল্পকলা একাডেমির ফ্যান পেইজ, মোবাইল নম্বর ও বিশ্বতান পেইজে প্রকাশ করা হবে। এছাড়া ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের সম্মাননা স্মারক, সনদপত্র ও আজীবন বিশ্বতান ফ্রি সদস্যপদ প্রদান করা হবে। সকল অংশগ্রহণকারীকেও সনদপত্র দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজকরা।
আয়োজকরা আরও জানান, প্রতিযোগীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে প্রবেশপত্রসহ উপস্থিত থাকতে হবে।