মোহাম্মদ মনিরুজ্জামান মহেশপুর প্রতিনিধি
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মহেশপুর জামাতের যুব বিভাগ কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত।
শুক্রবার২৬/০৬/২০২৬ তারিখ বিকাল ৫:৩০ এ মহেশপুর কলেজ স্ট্যান্ড সংলগ্ন পৌর চত্বরে উপজেলা জামায়াতের যুব বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামাতের আমির ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামাতের নায়েবে আমির ফকির আহমেদ ,উপজেলা জামাতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ ও উপজেলা যুব বিভাগের সেক্রেটারী আবুল কালাম আজাদ। উক্ত মানববন্ধনে উপজেলার সর্বস্তরের যুবকদের সাথে সাধারণ গণমানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত আমির জনাব ফারুক আহমেদ বর্তমান পরিস্থিতিতে মাদক যে প্রকট আকার ধারণ করেছে সে ব্যাপারে সর্ব্ মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এবং গণসচেতনতা তৈরীর ব্যাপারে জোরালো দাবি জানান।
বক্তারা বলেন মাদকের ছোবলে যুব সমাজ আজ ধ্বংস হয়ে যাচ্ছে। বক্তারা প্রশাসনকে কঠোর হচ্ছে মাদক নিয়ন্ত্রণের আহ্বান জানান এবং উপজেলার সমস্ত যুবকদের সাথে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।