1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 3:35 am
শিরোনামঃ
গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী
ব্রেকিং নিউজঃ

আমতলীতে অসহায় নারীদের মাঝে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ

  • Update Time : Tuesday, March 10, 2026

মাইনুল ইসলাম রাজু

আমতলী ( বরগুনা )প্রতিনিধি

মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এগিয়ে এসেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সংগঠনটির উদ্যোগে আজ বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর রাওঘা গ্রামের উত্তর রাওঘা সততা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অর্ধশতাধিক অসহায় ও দুস্থ নারীর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, উপদেষ্টা মোঃ তানজিল সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সজিব, অর্থ সম্পাদক আলামিন, শুভাকাঙ্ক্ষী আল-শাহরিয়ার তমাল এবং সংগঠনের সদস্য সোহেল সিকদার, মোঃ বাইজিদ আকাশসহ অন্যান্য সদস্যরা।

ঈদ বস্ত্র পেয়ে অসহায় নারীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। এ সময় সংগঠনের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম বলেন,
“আমরা চাই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে। সামর্থ্য সীমিত হলেও মানুষের জন্য কিছু করার আন্তরিক চেষ্টা আমাদের সবসময় থাকবে। তরুণদের ঐক্যবদ্ধ উদ্যোগেই একদিন আমরা একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে পারব—এই বিশ্বাস আমাদের আছে।”

স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এমন মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটির সদস্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd