1. admin@moheshpurnews24.com : admin :
May 29, 2026, 5:08 pm
শিরোনামঃ
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুরে আঁকাবাঁকা গ্রামীণ সড়কে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত নাসিরনগরে শ্রীঘর ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং সিজন -৪ এর শুভ উদ্বোধন বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী ‎মোংলায় প্রতিমন্ত্রীর দেয়া ঘর পেলো গৃহহীন পরিবার আমতলীতে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ ৬৫ টি গরু ৪ হাজার পরিবারের মাঝে এমপি নুরুল ইসলাম বুলবুলের কুরবানির গোস্ত বিতরণ মহেশপুরে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক। এক অসহায় পরিবারের কথা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ফ্রি অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন নাসিরনগরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোশত ও  ঈদ সামগ্রী বিতরণ
ব্রেকিং নিউজঃ

আমতলীতে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ

  • Update Time : Friday, May 29, 2026

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরগুনার আমতলী উপজেলায় সুবিধাবঞ্চিত ও দুর্যোগঝুঁকিতে থাকা মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ।

শুক্রবার সকালে উপজেলার গুলিশাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কার্যক্রমে ৫৩৭ জন উপকারভোগীর প্রত্যেককে ২ কেজি করে কুরবানির মাংস প্রদান করা হয়।

আয়োজকরা জানান, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়াতেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা ওমর ফারুক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন আকন, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি সাগর চন্দ্র হাওলাদার, গুলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদত হোসেন সেলিম এবং ইউপি সদস্য খোকন মিয়া।

ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ঈদুল আযহা উপলক্ষে আমতলী উপজেলায় মোট ১ হাজার ২২৫ জন উপকারভোগীর মাঝে পর্যায়ক্রমে কুরবানির মাংস বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd