1. admin@moheshpurnews24.com : admin :
April 28, 2026, 2:37 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা গোবিন্দগঞ্জ উপজেলায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত লৌহজংয়ে প্রতারণার অভিযোগে মা-মেয়ে বিতর্কে, প্রবাসীদের টার্গেট করার অভিযোগ নাসিরনগরে অতিবৃষ্টি ও উজানের ঢলে ডুবে গেছে পাকা ধানধ নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কুড়িগ্রামের চিকিৎসকের বাড়িতে চুরি, অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি আমতলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত গাইবান্ধার ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বড় জামালপুর শাহী জামে মসজিদ উৎসাহ উদ্দীপনায় পঞ্চগড়ে আইনগত সহায়তা দিবস পালিত
ব্রেকিং নিউজঃ

আমতলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • Update Time : Tuesday, April 28, 2026

মোঃ মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি:

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ সকাল ১১টা ৩০ মিনিটে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক জনাব ইফতি হাসান ইমরানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে আদালতের বার ভবনে বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় আইনগত সহায়তার প্রয়োজনীয়তা, সরকারি আইনি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরগুনা জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি জসিম উদ্দিন, মাহবুবুল আলম, বরগুনা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য হরিহর চন্দ্র দাস, নুরুল ইসলাম, মিজানুর রহমান সিকদারসহ স্থানীয় আইনজীবীবৃন্দ, মহুরিগণ, সাংবাদিকবৃন্দ এবং আদালত সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, জাতীয় আইনগত সহায়তা দিবসের মূল উদ্দেশ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা নিশ্চিত করা, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কেউ পিছিয়ে না থাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd