1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 11:59 am
শিরোনামঃ
শোক সংবাদ: উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেতের মৃত্যু নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে উন্মুক্ত জলাশয়ে মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ আর্ত মানবতার সেবায় নওদাগ্রাম মানব কল্যাণ ফাউন্ডেশন। গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন
ব্রেকিং নিউজঃ

আমতলীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • Update Time : Sunday, May 3, 2026

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজার এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ মোঃ আজিজুল হক আল ইমরান (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (৩ মে) রাত ১২টা ১৫ মিনিটে কুকুয়া ইউনিয়ন পরিষদের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই বিকাশ কর্মকার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ইমরান আমতলী উপজেলার ২নং কুকুয়া ইউনিয়নের পশ্চিম কৃষ্ণনগর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় আমতলী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd