1. admin@moheshpurnews24.com : admin :
June 6, 2026, 6:10 pm
শিরোনামঃ
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২৪ চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নিউমার্কেট থেকে সদরঘাট পর্যন্ত প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪ ​আ’লীগ থেকে রাতারাতি বিএনপি! ডেমরায় ভোল পাল্টে বহাল তবিয়তে কাজী মফিজ ও খন্দকার সিন্ডিকেট হৃদয়ের নীরব কষ্ট–ভালোবাসার এক অদৃশ্য গল্প মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ডেঙ্গু সচেতনতায় শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : Saturday, June 6, 2026

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১১টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, এনএসএস কর্মীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, বাসাবাড়ি ও আশপাশে কোথাও যাতে পরিষ্কার পানি জমে না থাকে সেদিকে সবার নজর দেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জুনিয়র কনসালট্যান্ট ডা. হিমেল পাল, ডা. হোসনি মোবারক, সাংবাদিক মো. জাকির হোসেন এবং মো. আবু জিয়াদ।

সভায় জাতীয় স্বাস্থ্যসেবা (এনএসএস) কর্মসূচির বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd