1. admin@moheshpurnews24.com : admin :
July 24, 2026, 6:30 pm
শিরোনামঃ
নাসিরনগরে উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন পূর্বতারাপাশায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতার জোয়ার, চিহ্নিত আস্তানা পরিদর্শনে সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরজু কোটচাঁদপুরে সড়ক ডাকাতির ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের কথিত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নল্লী বিলে যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষোভ পর্যটক ও স্থানীয়দের মহেশপুরে হ্যানিট্যাপ, চাঁদা আদায় ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার ২ হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেফতার। বাংলাদেশ কে পেরিয়ে: বিদেশের অঙ্গনে মিষ্টি তুলতুল।
ব্রেকিং নিউজঃ

আমতলীতে পচা চামড়ার দুর্গন্ধে নাকাল পৌর শহর, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

  • Update Time : Saturday, May 30, 2026

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলী পৌর শহরের বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকায় কে বা কারা কোরবানির গরুর চামড়া ফেলে রেখে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। সড়কের পাশে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনের পর দিন চামড়া পড়ে থাকায় পচন ধরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারদিকে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গন্ধের কারণে পথচারী, ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। বিশেষ করে গরম আবহাওয়ায় দুর্গন্ধ আরও তীব্র আকার ধারণ করায় জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

পৌরবাসীর অভিযোগ, দ্রুত এসব চামড়া অপসারণের উদ্যোগ না নেওয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে সচেতন মহল বলছেন, কোরবানির বর্জ্য ও চামড়া যথাযথভাবে সংরক্ষণ ও অপসারণ না করলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই জনস্বার্থে দ্রুত চামড়াগুলো অপসারণ করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd