1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 1:56 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

আমতলীতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন, ডিজিটাল শিক্ষার নতুন দুয়ার খুললেন জেলা প্রশাসক

  • Update Time : Monday, August 3, 2026

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে কোমলমতি শিশু শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে একটি মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষার নতুন দুয়ার উন্মোচন হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং নবনির্মিত মাল্টিমিডিয়া ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তার।

এ সময় জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও পাঠদানের মান পর্যবেক্ষণ করেন। পরে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে বিদ্যালয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, চুনাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব উল আলম, চুনাখালী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তার বলেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। তাই কোমলমতি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ডিজিটাল শিক্ষার সঙ্গে পরিচিত করে তুলতে হবে। গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান পরিচালনার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে শিক্ষার্থীরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে। তাই আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসারে সরকারের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd