
মাইনুল ইসলাম রাজু
আমতলী ( বরগুনা ) প্রতিনিধি
বরগুনার আমতলীতে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ মার্চ ২০২৬ (মঙ্গলবার), আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিক ও প্রশাসনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমতলী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সাংবাদিক নেতৃবৃন্দ এই আয়োজনের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।