1. admin@moheshpurnews24.com : admin :
July 21, 2026, 5:27 pm
শিরোনামঃ
নাসিরনগরে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ছাত্র শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন-এমপি নূরুল ইসলাম বুলবুল গাইবান্ধা সদর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি
ব্রেকিং নিউজঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : Sunday, February 1, 2026

ষ্ট্যাফ রিপোর্টার,কিশোরগঞ্জ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট গ্রহণ কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১লা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ-এর আয়োজনে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়।

কর্মশালায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় করণীয়, ভোট গ্রহণ প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে পুলিশ প্রশাসনের সমন্বয় এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন সংশ্লিষ্ট সকলের পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং ভোট গ্রহণ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd