
মোঃ মনিরুজ্জামান মহেশপুর ঝিনাইদাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর ফতেপুর ইউনিয়নের যুব সভাপতি আবু সুফিয়ান শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে দেখতে হাসপাতালে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ও পৌর শাখার সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ।
শনিবার (২১ নভেম্বর) অসুস্থতার খবর জানতে পেরে ইউনিয়ন যুব সভাপতি আবু সুফিয়ান কে দেখতে হাসপাতালে যান মহেশপুর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ।এর আগে ফতেপুর ইউনিয়ন সভাপতি আবু সুফিয়ান শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়। গ্যাস ,পেটের সমস্যাসহ অন্যান্য সমস্যা থাকায় তাকে মহেশপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা আবু সুফিয়ানকে দেখেছেন এবং স্যালাইন দেয়া সহ প্রয়োজনীয় অন্যান্য চিকিৎসা প্রদান করেছেন। আজ শনিবার বাংলাদেশ জামাতে ইসলামী মহেশপুর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ তার সংগঠনিক ও মানবিকতার নিয়মিত কাজ হিসেবে অসুস্থ ইউনিয়ন যুব সভাপতি কে দেখতে যান। সেখানে মাওলানা আবুল কালাম আজাদ কিছুক্ষণ অবস্থান করেন, সার্বিক খোঁজখবর নেন এবং অসুস্থ আবু সুফিয়ানের জন্য দোয়া করেন। এ সময় মাওলানা আবুল কালাম আজাদ এর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীল মহেশপুরের সন্তান, বর্তমান মহেশপুর উপজেলা জামায়াতের একজন দায়িত্বশীল, উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী মহেশপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড এর সেক্রেটারি শাহজাহান রানা, আরও উপস্থিত ছিলেন মহেশপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ও যুব বিভাগের দায়িত্বশীল আশরাফুল আলম, উপস্থিত ছিলেন মহেশপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের যুব বিভাগের দায়িত্বশীল পারভেজ হোসেনসহ স্থানীয় দায়িত্বশীল বৃন্দ।