1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 9:04 am
শিরোনামঃ
হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

ঈদকে সামনে রেখে কিশোরগঞ্জ পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ শুরু

  • Update Time : Thursday, May 21, 2026

ষ্ট্যাফ রিপোর্টার,

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অদ্য সকালে পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ পৌরসভার সুযোগ্য প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জনাব জেবুন নাহার শাম্মী।
এ সময় তিনি উপকারভোগীদের হাতে ভিজিএফ চাল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশাসক জেবুন নাহার শাম্মী বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এই আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ সমানভাবে উপভোগ করতে পারেন, সেজন্য সরকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ পৌরসভাতেও স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রকৃত হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবার যেন সরকারি এ সহায়তা পায়, সে বিষয়ে পৌর কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কোনো ধরনের অনিয়ম বা হয়রানি ছাড়াই তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে চাল বিতরণ নিশ্চিত করা হচ্ছে।
পৌরসভা সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের হাজারো অসচ্ছল পরিবারের মাঝে সরকার নির্ধারিত পরিমাণ ভিজিএফ চাল বিতরণ করা হবে। ইতোমধ্যে উপকারভোগীদের তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে।
চাল নিতে আসা উপকারভোগীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে সরকারের এ সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এ ধরনের মানবিক উদ্যোগ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সহায়ক হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd