
প্রতিনিধি : মোঃ শাকিল মাহমুদ ( রামপুরা ঢাকা)
প্রতিবছরের মতো এবারও ঈদের বন্ধে এটিএম বুথসহ অনলাইন মাধ্যমে নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বন্ধ শুরুর আগেই এটিএম বুথে টাকা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকে। সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে বেশিরভাগ ব্যাংক অন্য ব্যাংকের কার্ড দিয়ে টাকা উত্তোলন বন্ধ বা সীমিত রেখেছে। এমতাবস্থায় সোমবার থেকে টানা ৭দিনের বন্ধে টাকা পাওয়া নিয়ে শঙ্কা তৈরি বেড়েছে।
ব্যাংকাররা জানান, ছাপানো টাকার চাহিদা বেশি হয় কোরবানির ঈদের আগে। এ সময় পশু কেনাসহ বিভিন্ন খরচ মেটাতে মানুষ ব্যাংকগুলোতে ভিড় করেন। ব্যাংকগুলোও তখন কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত হিসাবের বিপরীতে বেশি টাকা উত্তোলন করে। যে কারণে প্রতিবছর ঈদকে কেন্দ্র করে বাজারে নগদ টাকার প্রবাহ বেড়ে যায়। দীর্ঘ লাইন বা ঝামেলা এড়াতে টাকা তোলার জন্য এখন সবচেয়ে বড় ভরসার জায়গায় হয়ে উঠেছে এটিএম বুথ। তবে গত শনিবার থেকেই অনেক বুথে গিয়ে টাকা না পাওয়ার খবর মিলেছে। অবশ্য আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়ম-জালিয়াতির কারণে অনেক ব্যাংক ঠিক মতো জমানো টাকা দিতে পারছে না। এ ধরনের ব্যাংকের এটিএম বুথ প্রায় অকেজ