1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 6:14 am
শিরোনামঃ
গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী
ব্রেকিং নিউজঃ

ঈদ সামগ্রী বিতরণে মানবিক দৃষ্টান্ত গড়েছে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক:

  • Update Time : Monday, March 16, 2026

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:

লাল বস্তা থেকে বের করা হচ্ছে পেঁয়াজ, অন্য বস্তা থেকে নেওয়া হচ্ছে আলু। পাশে সাজানো সেমাই, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। নারী-পুরুষ মিলে সাদা প্যাকেটে ভরে চলছে একের পর এক পার্সেল তৈরির কাজ। দূর থেকে দেখে মনে হতে পারে কোনো বড় আয়োজনের প্রস্তুতি চলছে। কাছে গিয়ে দেখা গেল, এটি কোনো ব্যক্তিগত কর্মযজ্ঞ নয়—এটি মানবিক উদ্যোগে ব্যস্ত কোটচাঁদপুর ব্লাড ব্যাংক।
সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের নিজস্ব কার্যালয়ে গিয়ে দেখা যায় এমন হৃদয়ছোঁয়া দৃশ্য।

সেখানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রীর প্যাকেট প্রস্তুত করা হচ্ছিল। পরে এসব প্যাকেট উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের সভাপতি মিলন আহমেদ জানান, কোটচাঁদপুর ব্লাড ব্যাংক শুধু রক্তদানের মতো মানবিক কাজেই সীমাবদ্ধ নয়; সারা বছরই তারা অসহায়, সুবিধাবঞ্চিত মানুষ ও মুমূর্ষু রোগীদের পাশে থাকার চেষ্টা করে।
তিনি আরো বলেন,
“আমাদের কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা নিয়মিত আর্থিক সহায়তা করেন। এছাড়া দেশ-বিদেশে থাকা আমাদের ফেসবুক বন্ধু ও মানবিক মানুষজনও এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় আমরা শুধু ঈদ সামগ্রী বিতরণই নয়, সারা বছর অসহায়-সুবিধাবঞ্চিত মানুষ ও মুমূর্ষু রোগীদের বিভিন্নভাবে সহায়তা করে আসছি।”

কোটচাঁদপুর লাইফ কেয়ার হাসপাতাল এর প্রোপাইটর মাওলানা জুবায়ের আহমেদ বলছেন, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে। বিশেষ করে ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সংগঠনটির এই উদ্যোগ প্রশংসার দাবিদার।
মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক। রক্তদানের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd