1. admin@moheshpurnews24.com : admin :
July 24, 2026, 6:30 pm
শিরোনামঃ
নাসিরনগরে উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন পূর্বতারাপাশায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতার জোয়ার, চিহ্নিত আস্তানা পরিদর্শনে সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরজু কোটচাঁদপুরে সড়ক ডাকাতির ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের কথিত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নল্লী বিলে যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষোভ পর্যটক ও স্থানীয়দের মহেশপুরে হ্যানিট্যাপ, চাঁদা আদায় ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার ২ হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেফতার। বাংলাদেশ কে পেরিয়ে: বিদেশের অঙ্গনে মিষ্টি তুলতুল।
ব্রেকিং নিউজঃ

উখিয়ায় বিজিবির বড় অভিযান: ২ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, চোরাকারবারিরা পলাতক

  • Update Time : Tuesday, May 26, 2026

​মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার (টেকনাফ,কক্সবাজার)।

​কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় এক বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ৮০ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪০ লাখ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ২৬ মে (মঙ্গলবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে আনুমানিক ৩ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে ‘কাটাখাল’ নামক স্থানে অবস্থান নেয়।

​আনুমানিক দুপুর ১টার দিকে মিয়ানমার সীমান্ত পেরিয়ে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে আসতে দেখে বিজিবি সদস্যরা দূর থেকে তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা কাপড় দিয়ে মোড়ানো তিনটি বড় পোটলা ফেলে পার্শ্ববর্তী কাটাখাল গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যায়।

​পরবর্তীতে বিজিবি টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পোটলাগুলোর ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

​এই বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ওই এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
​তিনি আরও বলেন, “বিজিবি কেবল সীমান্ত পাহারাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে কাজ করছে। যুবসমাজ ও দেশকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে আমাদের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​উল্লেখ্য, মায়ানমার সীমান্তবর্তী এই রুটে মাদক ও অবৈধ চোরাচালান রোধে উখিয়া ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়মিত এই ধরনের সফল অভিযান পরিচালনা করে আসছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়। এই ঘটনায় উখিয়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd