বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আবুল কাশেমকে উষ্ণ অভ্যর্থনা
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং আর রহমান জামে মসজিদের বার্ষিক সভা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত হন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সাংবাদিক জনাব আবুল কাশেম সাহেব। তার আগমনে সভাস্থলে উপস্থিত মুসল্লি ও স্থানীয় জনগণের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন বিশিষ্ট আলেমে দ্বীন মওলানা নুর মোহাম্মদ এবং হাফেজ রাহমত উল্লাহ সাহেব। তারা অতিথিকে স্বাগত জানিয়ে মসজিদ ও এলাকার উন্নয়নে তার সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তারা মসজিদের উন্নয়ন, সামাজিক ঐক্য এবং দ্বীনি কার্যক্রম জোরদারের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।