1. admin@moheshpurnews24.com : admin :
May 19, 2026, 4:11 am
শিরোনামঃ
পানি উন্নয়ন বোর্ডের খাল দখল করে চাইনিজ রেস্তোরাঁ ও পার্টি সেন্টার নির্মাণের অভিযোগ অধ্যক্ষ শিমুল বড়ুয়া বাকবিশিস জেলা কমিটির সভাপতি নির্বাচিত জেলা কারাগারে নাসিরনগরের মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত কয়েদি মরণ মিয়া মৃত্যু। কক্সবাজারে হিউম্যান এইড ইন্টারন্যাশনালের জরুরী সভা অনুষ্ঠিত মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদানে বীর মুক্তিযোদ্ধা  আব্দুল হাকিম বীর প্রতীককে সংবর্ধনা রাজশাহীতে বাস চলাচল বন্ধ, বিপাকে সাধারণ যাত্রীরা যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬ বারহাট্টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তারের যোগদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ একই বিদ্যালয়ে পিতা-পুত্রের কর্মরত থাকার সুবাদে অনিয়মের অভিযোগে উঠেছে
ব্রেকিং নিউজঃ

একই বিদ্যালয়ে পিতা-পুত্রের কর্মরত থাকার সুবাদে অনিয়মের অভিযোগে উঠেছে

  • Update Time : Monday, May 18, 2026

ফাতিমা আক্তার মিম কাঠালিয়া সংবাদদাতা
​ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১১৪নং উত্তর-পশ্চিম ছোনাউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই সাথে পিতা ও পুত্রের কর্মরত থাকা এবং তাদের অবস্থানজনিত কারণে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ও প্রশাসনিক শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

​গত ১৮ মে ২০২৬ তারিখে বিদ্যালয়ের জমিদাতা মো: মনিরুজ্জামান মনির আকন স্থানীয় এলাকাবাসীর পক্ষে এই অভিযোগপত্রটি জমা দেন। অভিযোগের অনুলিপি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাঁঠালিয়া প্রেসক্লাব সভাপতি বরাবরও পাঠানো হয়েছে।

​লিখিত অভিযোগে জমিদাতা মো: মনিরুজ্জামান মনির আকন উল্লেখ করেন, ১১৪নং উত্তর-পশ্চিম ছোনাউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রধান শিক্ষক পিতা আবু জাফর ও পুত্র সহকারী শিক্ষক মোঃ নাঈম উভয়েই কর্মরত রয়েছেন। সাধারণত বিদ্যালয়ের প্রশাসনিক ও পাঠদান কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে একই শিক্ষা প্রতিষ্ঠানে নিকটাত্মীয় বা পিতা-পুত্রের একসঙ্গে অবস্থান করা বিধিসম্মত নয়।

​অভিযোগে আরও দাবি করা হয়, পিতা-পুত্র একই বিদ্যালয়ে থাকার সুবাদে এক ধরণের স্বেচ্ছাচারিতা তৈরি হয়েছে। বিদ্যালয় চলাকালীন সময়ে কেউ মাঠে গরু চড়াতে যান, আবার কেউ বাজারের উদ্দেশ্যে বিদ্যালয় ত্যাগ করেন। এর ফলে কোমলমতি ছাত্র-ছাত্রীরা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং বিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

​এ বিষয়ে অভিযোগকারী মনিরুজ্জামান মনির আকন জানান, বিদ্যালয়ের শিক্ষার মান রক্ষা এবং প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনার স্বার্থে এই অনিয়মের অবসান হওয়া জরুরি। তারা অবিলম্বে বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

​এ বিষয়ে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd