কক্সবাজার প্রতিনিধি:
তরুণ সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে সমৃদ্ধ এবং শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “ফিটমাইন্ড একাডেমি কক্সবাজার”-এর আনুষ্ঠানিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
সম্প্রতি এক সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল খালেদ নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হক। এছাড়াও একাডেমির উপদেষ্টামণ্ডলী, প্রশিক্ষকবৃন্দ, দায়িত্বশীল সদস্য এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বর্তমান সময়ে তরুণদের শারীরিক সুস্থতা, মোবাইল আসক্তি দূরীকরণ, মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
একাডেমিতে বর্তমানে শারীরিক ফিটনেস প্রশিক্ষণ, ওজন নিয়ন্ত্রণ ও ফ্যাট লস কর্মসূচি, মানসিক উন্নয়ন কার্যক্রম, ডায়াবেটিস ফিটনেস কেয়ার কর্মসূচি এবং শৃঙ্খলা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।
একাডেমি কর্তৃপক্ষ জানান, কক্সবাজারের যুবসমাজকে সুস্থ, কর্মক্ষম, আত্মবিশ্বাসী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, আত্মউন্নয়ন এবং ইতিবাচক জীবনধারা গঠনের লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
বর্তমানে ফিটমাইন্ড একাডেমির বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আগ্রহী ব্যক্তিদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ফিটমাইন্ড একাডেমি কক্সবাজার
সুস্থ দেহ • সুস্থ মন