1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 3:33 am
শিরোনামঃ
গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী
ব্রেকিং নিউজঃ

কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষের অভিযোগ: নলছিটিতে পিআইও’র বিরুদ্ধে তদন্ত কমিটি

  • Update Time : Wednesday, March 11, 2026

জেলা প্রতিনিধি, ঝালকাঠি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারি কবরস্থানের মাটি ভরাট প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেনের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

বুধবার (১১ মার্চ) সকালে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটি পৌরসভার মল্লিকপুর সরকারি কবরস্থানের মাটি ভরাটের জন্য টিআর প্রকল্পের আওতায় প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার একটি কাজ বরাদ্দ দেওয়া হয়। তবে ওই কাজ বাস্তবায়নের ক্ষেত্রে অতিরিক্ত খরচের কথা বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন মোট ৯ হাজার টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ অলিউল ইসলাম মঙ্গলবার (১০ মার্চ) ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসন বিষয়টি আমলে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত পিআইও আওলাদ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শেষে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd