
মোহাম্মদ হোসাইন, টেকনাফ ,কক্সবাজার ।
কক্সবাজার শহরের কলাতলি মোড়ে একটি ভাসমান দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার (১২ জুলাই) এ ঘটনায় স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে দোকানের কিছু মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয়দের সতর্কতার পাশাপাশি ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।