1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 1:20 am
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
ব্রেকিং নিউজঃ

কাঠালিয়ায় আলোচিত চিকিৎসক সুকান্ত কে শোকজ।

  • Update Time : Wednesday, March 4, 2026

ফাতিমা আক্তার মিম কাঠালিয়া সংবাদদাতা

কাঁঠালিয়ায় চিকিৎকের বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ ও রুগীর স্বজনদের হয়রানির অভিযোগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালের পর তদন্ত সাপেক্ষে শোকস করেছেন।
কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীর কাছ থেকে ১০ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ও দস্তাদস্তির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক রোগীর পরিবারের কাছে দায়িত্বরত চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুকান্ত ১০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে রোগীর স্বজনদের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে দস্তাদস্তির ঘটনা ঘটে।

ঘটনার এক পর্যায়ে সুকান্ত হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ ঘটনায় হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এছাড়াও ভুক্তভোগীদের অভিযোগ, আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে গেলে সংশ্লিষ্ট চিকিৎসক প্রায়ই বলেন, “এখানে হবে না, বরিশাল নিয়ে যান।” পরে রোগীদের বরিশাল-এ পাঠানো হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় এবং সেই পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক লেনদেন থেকে ওই চিকিৎসক সুবিধা পেয়ে থাকেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে সুকান্তের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় সচেতন মহল বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) মেডিকেল অফিসার তাপস কুমার তালুকদার সুষ্ঠু চিকিৎসা পরিবেশ নিশ্চিত করতে দ্রুত তদন্ত করে আলোচিত চিকিৎসককে শোকজ করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd