
মোঃ শাকিল মাহমুদ ঢাকা
ঈদের ছুটি শেষে রাজধানীতে স্বাভাবিক জীবনযাত্রা ফিরলেও ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা পাচ্ছেন না গ্রাহকরা। গত কয়েকদিন ধরে রাজধানীর মতিঝিল, মুগদা, মানিকনগরসহ বিভিন্ন এলাকার একাধিক বুথে টাকার সংকট চলছে। ফলে কার্ডধারী গ্রাহক ও মোবাইল ব্যাংকিং সেবা 'রকেট'-এর ব্যবহারকারীরা নগদ অর্থ উত্তোলনে চরম ভোগান্তিতে পড়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সকালে মতিঝিলের দিলকুশা রোডে ব্যাংকটির লোকাল অফিস সংলগ্ন এটিএম বুথটির অর্ধেক শাটার বন্ধ দেখা যায়। বুথের নিরাপত্তারক্ষী জানান, বুথে টাকা নেই এবং অফিস থেকে কেউ আসছেন না। তাই গ্রাহকদের অন্য বুথে যেতে বলা হচ্ছে।
এই চিত্র কেবল একটি বুথেই সীমাবদ্ধ নয়। মুগদা ও মানিকনগরের দুটি বুথ থেকেও গতকাল বিকেলে অনেক গ্রাহক খালি হাতে ফিরে গেছেন। মুগদার বুথে আসা গ্রাহক মুন্না জানান, গুলশানের দুটি বুথেও ব্যর্থ হওয়ার পর নিজ এলাকার বুথেও টাকা তুলতে পারেননি।
আরেক গ্রাহক জানান, দুদিন ধরে মুগদার বুথ থেকে টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। চেক বই না থাকায় বাধ্য হয়ে ধার করে কাজ চালাচ্ছেন।
মুগদার বুথের নিরাপত্তারক্ষী জানা