1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 1:13 pm
শিরোনামঃ
কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে
ব্রেকিং নিউজঃ

কালিগঞ্জে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, November 19, 2025

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীনের পক্ষে একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর-২৫) বিকেলে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন।

সমাবেশে তিনি বলেন,সকল ভেদাভেদ ভুলে একতা বদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মাঠে থেকে কাজ করতে হবে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম. হেদায়েতুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চেয়ারম্যান রুহুল কুদ্দুস , সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হক খোকন ,যুগ্ম আহ্বায়ক তুহিনউল্যাহ তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান বাপ্পী ,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন,উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি রেদওয়ান ফেরদাউস রনি,তাতীদলের সদস্য সচিব ফারুক হোসেন ,শ্রমিকদলের সেক্রেটারি শোকর আলী প্রমুখ।

ৎসমাবেশে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠ ও ক্যাম্পাস ধানের শীষ সমর্থকদের পদভারে মুখরিত হয়ে ওঠে। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজী আলাউদ্দীনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।সমাবেশে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাতীদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd