কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কুলিয়ারচর থানার পুলিশ একটি সফল অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা যায়, কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ০৫ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুলিয়ারচর থানার এসআই সুজন বিশ্বাস। তার সঙ্গে অংশ নেন সংঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্স। অভিযানটি কুলিয়ারচর থানাধীন সালুয়া ইউনিয়নের বাজরা বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে নিশ্চিত হয় পুলিশ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত এই কার্যক্রম জোরদার করা হবে।