
ষ্ট্যাফ রিপোর্টার,
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি-২০২৬ ঘোষণা করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে গত ২ আগস্ট ২০২৬ তারিখে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী লাকিকে আহ্বায়ক এবং মিজানুর রহমান শাহীনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কাজী হাসান হাবিব রাসেলকে ১ম যুগ্ম-আহ্বায়ক এবং খন্দকার জিয়াউল হক আদিল, ওয়াকার রাজা সানি, মীর্জা মাহবুবুর রশিদ আল-আমিন, রিয়াসাত আহমেদ চৌধুরী, আরিফুল ইসলাম আন্ত, মো. জাহাঙ্গীর আলম, মোসাদ্দেক ভূইয়া গনি, মো. বিল্লাল হোসেন পাঠান, মো. নূরে-এ-আলম সিদ্দিক ও শহিদুল ইসলাম রাজাসহ আরও কয়েকজনকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মো. সাইফুল ইসলাম আলম, সৈয়দ কামরুল হুদা রনক, মোহাম্মদ বদিরুজ্জামান কবির, মোস্তফা মিয়া, মো. কামাল উদ্দীন, খন্দকার জসিম উদ্দীন, মতিউর রহমান ছোটন, মো. ইমরান ভুইয়া, রবীন চৌধুরী, মাসুদ রানা জুয়েল এবং এডভোকেট খন্দকার সাজবিন সুলতানাসহ অন্যরা।
অনুমোদনপত্রে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, স্বাধীনতা-সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জাতীয়তাবাদের চেতনা জাগ্রত রাখাই তাদের অঙ্গীকার। নবগঠিত জেলা কমিটিকে দ্রুত প্রতিটি উপজেলা, থানা ও পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া আগামী তিন মাসের মধ্যে কাউন্সিল আয়োজনের কথা জানানো হয়েছে। ওই কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হবে বলে অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে।
নবগঠিত কিশোরগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।