1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 1:56 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

কুড়িগ্রাম ১ আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

  • Update Time : Thursday, February 12, 2026

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ মোঃ জাকারিয়া হোসেন

কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী -নাগেশ্বরী) আসনে ভূরুঙ্গামারী উপজেলায় ব‍্যাপক উৎসাহ উদ্দিপনায় শান্তি পূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ভোটের আমেজ বিরাজ করছে। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশি।

বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি ) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীন ভাবে তা বিকেল ৪ টা ৩০ পর্যন্ত চলবে। উপজেলার ৯২টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। আজ সকাল সাড়ে ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, কুড়িগ্রাম -১ আসনের ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ৯২টি, ভোট কক্ষের সংখ্যা ৪৬২টি, অতিরিক্ত গোপন কক্ষ ৪৬২টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৫৩২ জন। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৯ হাজার ২৩৩ জন, মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৭ হাজার ৬৪৩ জন, হিজড়া ভোটার ৩ জন এবং পোস্টাল ভোট রয়েছে ১ হাজার ৬৫৩ জন।

কুড়িগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকে সাইফুর রহমান রানা, দাঁড়িপাল্লা প্রতীকে আনোয়ারুল ইসলাম, লাঙ্গল প্রতীকে মোস্তাফিজুর রহমান, হাতপাখা প্রতীকে হারিসুল বারি রনি, গোলাপ ফুল প্রতীকে আব্দুল হাই ও ট্রাক প্রতীকে বিন ইয়ামিন মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে গত ৮ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীক তথা জামায়াতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়া

সকাল সাড়ে ৭ টায় ভোট গ্রহণ শুরু হওয়ার সাথে সাথে উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সোনাতলী সরকারি প্রাথমিক বিদ‍্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদানের জন‍্য অপেক্ষা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আমি আমার ভোট প্রদান করেছি। পরিবেশ সাভাবিক মনে হচ্ছে। আমি জয়ের ব‍্যাপারে শতভাগ আশাবাদী। ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে এসে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল প্রতীক) মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিক ভাবে কোন মন্তব্য করতে রাজি হননি।

সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা জুড়ে আনছার, পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর স্বমন্নয়ে ৫ স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd