
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: (আহমদ রেজা)
ইয়াংওয়ান কর্পোরেশন ও Korean Export Processing Zone (KEPZ)-এর চেয়ারম্যান Kihak Sung-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।
আনোয়ারা-কর্ণফুলী অঞ্চলের শিল্পায়ন, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইয়াংওয়ান কর্পোরেশন ও Korean Export Processing Zone (KEPZ)-এর চেয়ারম্যান কিহক সং(Kihak Sung)-এর সঙ্গে এ বৈঠকে অংশ নেন সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।
বৈঠকে কেপিজেডের চলমান ও ভবিষ্যৎ প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন, বিনিয়োগ বৃদ্ধি এবং স্থানীয়দের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়।
এ সময় বক্তারা বলেন, কেপিজেডকে কেন্দ্র করে আনোয়ারা-কর্ণফুলী অঞ্চলে শিল্পখাতের প্রসার ঘটলে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও আধুনিক অবকাঠামো গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টদের মতে, সরকার ও বিনিয়োগকারীদের যৌথ উদ্যোগে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে আনোয়ারা-কর্ণফুলী অঞ্চল দেশের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে পরিণত হবে।