1. admin@moheshpurnews24.com : admin :
June 13, 2026, 7:15 am
শিরোনামঃ
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। ২১ বছরের শিক্ষকতা জীবনের পর চাকরিচ্যুতির অভিযোগ: এক বছরের বেশি সময়েও মেলেনি প্রতিকার, শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘোড়া জবাই ও পাচারের অভিযোগে ৭ জন আটক, ঘটনাস্থলে উত্তেজনা গোবিন্দগঞ্জ উপজেলায় ওলামা দলের সাধারণ সম্পাদক বিদ্যুতের বিরুদ্ধে হচ্ছেটা কী ইউপি চেয়ারম্যান পদের যোগ্যতাই কাল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক। প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত কক্সবাজারে ফিটমাইন্ড একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা নীলফামারীতে প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

কোটচাঁদপুরের সাফদারপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Sunday, March 8, 2026

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা, ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ১নং সাফদারপুর ইউনিয়নের লক্ষ্মীকুন্ড এবতেদায়ী মাদ্রাসা মাঠে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ ২০২৬) ১৮ রমজান বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ ও ৬নং ওয়ার্ড, ১নং সাফদারপুর ইউনিয়ন শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাসাদাহ মডেল ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আখতারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মুয়াবিয়া হুসাইন, ঝিনাইদহ জেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ ওমর ফারুক, বর্তমান জেলা সভাপতি মোঃ ওবায়দুর রহমান খান এবং ১নং সাফদারপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ নুরুন্নবী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক সাফদারপুর সাংগঠনিক শাখা শিবিরের সভাপতি আরিফ খান।

বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়-নীতি প্রতিষ্ঠা, মানবিকতা ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা জানিয়ে এলাকার উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমে তার সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসল্লি ও অতিথিদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd