1. admin@moheshpurnews24.com : admin :
March 6, 2026, 7:45 am
শিরোনামঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত‌ চেয়ারম্যান পদপ্রার্থী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জে সংঘর্ষ, নিহত ১ কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ‎ গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সফরসূচি.. ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

কোটচাঁদপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু:

  • Update Time : Monday, January 19, 2026

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাঁদপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার কাঠালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত তিনটার দিকে শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুটির নাম ছোয়া খাতুন। সে কাঠালিয়া গ্রামের রাকিব হোসেনের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে শিশুটিকে ঘরের ভেতরে ঘুম পাড়িয়ে রেখে তার মা বাইরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই ঘরের ভেতরের আসবাবপত্রসহ সবকিছু আগুনে পুড়ে যায়। এতে শিশুটি গুরুতর দগ্ধ হয়।

স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যশোরে অবস্থার আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে রোববার রাত আনুমানিক তিনটার দিকে শিশুটির মৃত্যু হয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন,
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় কাঠালিয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd