1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 1:21 pm
শিরোনামঃ
কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে
ব্রেকিং নিউজঃ

কোটচাঁদপুরে জামায়াতের শ্রমজীবী সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, December 3, 2025

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা (ঝিনাইদহ)
ঝিনাইদহের কোটচাঁদপুরে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ ও কল্যাণময় রাষ্ট্র গড়ার প্রত্যয়ে শ্রমজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল তিনটায় বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন আল আমীন হাই স্কুল মাঠে উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। তিনি বলেন, “মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করা প্রত্যেক দায়িত্বশীল মানুষের কর্তব্য।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, উপজেলা নায়েবে আমীর মাস্টার আজিজুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা নায়েবে আমীর মুয়াবিয়া হোসাইন, উপজেলা নায়েবে আমীর মাওলানা মতিউর রহমান খান এবং উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন—

সাবেক পৌর আমীর মাওলানা নাজির আহমেদ, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাস্টার রেজাউল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মশিউর রহমান মাস্টার, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, কুশনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শরিফুর রহমান খান টিটো, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল হোসেন, দোড়া ইউনিয়নের আমীর আব্দুর রাজ্জাক খান, এলাঙ্গী ইউনিয়ন আমীর আব্দুল আউয়াল, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু এবং যুব বিভাগের সভাপতি শিমুলসহ স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে শ্রমজীবী মানুষের ন্যায় অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকাকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd