
মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ:
‘‘জনগণ যদি হয় সচেতন, মেছোবিড়াল হবে সংরক্ষণ’’ এমন প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মেছোবিড়াল দিবস-২০২৬ পালন করা হয়েছে। যশোর সামাজিক বন বিভাগের অধিনে কোঁটচাদপুর সামাজিক বনবিভাগের আয়োজনে ৫ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বর্ণ্যাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর ডেপুটি রেঞ্জার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএফএনটিসি শফিকুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি, ওসি তদন্ত , সাংবাদিক , শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ । অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গন্যমান্যব্যক্তিগন উপস্থিত ছিলেন। কোটচাঁদপুর ডেপুটি রেঞ্জার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান বিশ্ব মেছোবিড়াল দিবসের মাধ্যমে আমরা জনসচেনতা বৃদ্ধি করতেই এমন আয়োজন করেছি যাতে করে সর্বসাধারণ সচেতন হোন এবং কৃষকের বন্ধু বিলুপ্তপ্রায় মেছোবিড়াল রক্ষায় সবাই এগিয়ে আসেন।