1. admin@moheshpurnews24.com : admin :
July 30, 2026, 4:11 am
শিরোনামঃ
খুলনা বিভাগে টানা তিনবার শ্রেষ্ঠত্বের মুকুট হরিণাকুণ্ডু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডু সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাটে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার নান্দাইল রোড বাজার থেকে জনতা ব্যাংক শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, বৃক্ষমেলা–২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সার-ডাল জব্দ, ৬ পাচারকারী আটক ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন নেত্রকোনায় সৌর বিদ্যুতের প্রসারে সমন্বিত উদ্যোগের আহ্বান ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ব্রেকিং নিউজঃ

খুলনা বিভাগে টানা তিনবার শ্রেষ্ঠত্বের মুকুট হরিণাকুণ্ডু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডু

  • Update Time : Thursday, July 30, 2026

মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহঃ
​বিভাগীয় বার্ষিক মূল্যায়ন সভা-২০২৬ এ খুলনা বিভাগের মধ্যে সর্বোচ্চ ‘BAHIS’ (বাংলাদেশ এনিম্যাল হেলথ ইনফরমেশন সিস্টেম) এন্ট্রি সম্পন্ন করে প্রথম স্থান অধিকার করেছেন, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডু।
গত বুধবার (২৯ জুলাই) খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।
​ডা: কুন্ডুর এই অর্জন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তিনি টানা তৃতীয় বছরের মতো এই বিভাগে প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। তাঁর এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ আয়োজিত মূল্যায়ন সভায় খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা: মোঃ আব্দুর রহিম তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
​পুরস্কার গ্রহণকালে ডা: উজ্জ্বল কুমার কুন্ডু তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “জীবনের প্রতিটি অর্জন অনুপ্রেরণা জোগায় এবং কাজের স্পৃহা বাড়িয়ে দেয়। এই কৃতিত্ব কেবল আমার একার নয়। আমি আমার সম্মানিত পরিচালক ডা: মোঃ আব্দুর রহিম স্যারের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর সদয় নির্দেশনা ও সুযোগ্য নেতৃত্ব ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না। এছাড়াও, আমার অফিসের সকল পর্যায়ের অফিসার ও স্টাফদের সার্বিক সহযোগিতা এবং কঠোর পরিশ্রমের ফলেই এই সম্মান অর্জন করা সম্ভব হয়েছে।”

​এই ধারাবাহিক সাফল্য প্রাণিসম্পদ সেক্টরে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা এবং সেবার মান উন্নয়নে কর্মীদের নিষ্ঠা ও দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। ডা: উজ্জ্বল কুমার কুন্ডুর এই কৃতিত্বে প্রাণিসম্পদ অধিদপ্তর সহকর্মীরা ও হরিণাকুণ্ডু উপজেলার সকল স্তরের মানুষ আনন্দিত এবং সাধুবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd