1. admin@moheshpurnews24.com : admin :
July 24, 2026, 2:50 pm
শিরোনামঃ
নাসিরনগরে উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন পূর্বতারাপাশায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতার জোয়ার, চিহ্নিত আস্তানা পরিদর্শনে সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরজু কোটচাঁদপুরে সড়ক ডাকাতির ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের কথিত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নল্লী বিলে যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষোভ পর্যটক ও স্থানীয়দের মহেশপুরে হ্যানিট্যাপ, চাঁদা আদায় ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার ২ হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেফতার। বাংলাদেশ কে পেরিয়ে: বিদেশের অঙ্গনে মিষ্টি তুলতুল।
ব্রেকিং নিউজঃ

খেলাধূলা শুধু বিনোদন নয়,তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সুশৃঙ্খল জীবনে ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ মাধ্যম। পটিয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রী- আমিনুল

  • Update Time : Friday, June 5, 2026

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়া মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর উদ্বোধনে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন,দেশের প্রতিটি জেলা,উপজেলায় ও গ্রাম পর্যায়ে খেলাধুলার বিকল্প নাই।
৫ জুন, শুক্রবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের জলুর দিঘীরপাড় এলাকায় মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনের নির্মাণ কাজের শুভ উদ্বোধনে প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আরো বলেন, দেশের প্রতিটি জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে খেলাধুলার চর্চা রাখতে হবে।খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক। বাংলাদেশে তরুণদের ক্রীড়ামেধার-সম্ভাবনাকে বিকশিত করতে খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে। তাই সরকার দেশের বিভিন্ন এলাকায় মাঠ, স্টেডিয়াম ও ক্রীড়া অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিচ্ছে। তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনার উদ্যোগ নেওয়া হবে।

পটিয়ার শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া খাতের উন্নয়নের ধারাবাহিক ভাবে কাজ করা হবে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতিকে সুস্থ,শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, পটিয়ায় ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ স্টেডিয়াম বাস্তবায়িত হলে স্থানীয় খেলোয়াড়রা আধুনিক সুযোগ-সুবিধায় অনুশীলনের সুযোগ পাবেন। এবং নতুন প্রতিভা বিকাশের ক্ষেত্র তৈরি হবে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক ফারহানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক(যুগ্ম সচিব) মোহাম্মদ দৌলতুজ্জমান খাঁন,পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জিয়াউল হক জিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ মহানগর, জেলা,স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠকসহ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। এ সময় ক্রীড়াপ্রেমীরা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এ মিনি স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন হলে পটিয়ার তরুণ খেলোয়াড়দের জন্য আধুনিক প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত হবে। স্থানীয় আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার সুযোগ পাবেন ক্রীড়াপ্রেমীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd