
মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগ পলাশবাড়ী উপজেলা
শাখার সভাপতি পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন মৃত্যু বরণ করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গাইবান্ধা জেলা কারাগারে দীর্ঘদিন ধরে তিনি জেল
বন্দী রয়েছেন।জেলবন্দী থাকাবস্থায় ১৪ ফেব্রুয়ারি
শনিবার দিনগত রাত ১ টার দিকে তিনি গুরুতর
অসুস্থ হয়ে পড়েন।একপর্যায় জেল কর্তৃপক্ষ চিকিৎ-
-সার জন্য তাঁকে হাসপাতালে নেন।সেখানেই তিনি
মৃত্যুবরণ করেন বলে জানা যায়।
পলাশবাড়ী পৌরশহরের বৈরি হরিণমারী(শ্রীপুর)
গ্রামের সম্ভ্রান্ত সরকার পরিবারের সন্তান উপাধ্যক্ষ
লিপন সরকারের মৃত্যুতে শোকাভিভূত পরিবারের
প্রতি গভীর শোক ও সমবেদনা।মহান আল্লাহ পাক
তাঁর পরিবারকে এ গভীর শোক সইবার যেন ক্ষমতা
দেন।
মহান সৃষ্টিকর্তা রাব্বুল আল-আমিন মরহুমের জীব-
-দ্দশার সকল গুনাহখাতা মাফ করে তাঁকে যেন
জান্নাতের সর্বোচ্চ মেহমান হিসেবে কবুল করেন
---আমিন।