মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধায় পলাশবাড়ীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে
উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ
সভায় আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে নানা কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয় এতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামীণ খেলাধুলা মেলা আয়োজনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয় গুরুত্ব পায়
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গ গণমাধ্যমকর্মী সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন
বক্তারা বলেন ঐতিহ্যবাহী এ উৎসবকে আনন্দমুখর ও সুশৃঙ্খলভাবে উদযাপনে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
সভা থেকে নববর্ষ উদযাপন উপলক্ষে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়