মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধার সাঘাটায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিজানুর রহমান মিজান নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের সাকোয়া ঈদগাহ মাঠের গেট সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিজানুর সাকোয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সাঘাটা থানার ওসি মাহবুব আলম জানান গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দিয়ে গাইবান্ধা জেল হাজতে পাঠানো হয়েছে