মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধা পলাশ বাড়ী উপজেলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যার পরিচয় শনাক্তে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।
জানা গেছে, অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া এই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলেও এখন পর্যন্ত তার নাম পরিচয় বা ঠিকানার কোনো হদিস মেলেনি।
বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকলেও নিজের পরিচয় দেওয়ার মতো অবস্থায় নেই।
যদি কারো স্বজন বা পরিচিত কেউ নিখোঁজ হয়ে থাকেন এবং এই ব্যক্তির ছবির সাথে মিল খুঁজে পান তবে অনতিবিলম্বে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
আপনার একটি শেয়ার বা সামান্য সচেতনতা হয়তো এই অসহায় মানুষটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে।
মানবিক দৃষ্টিকোণ থেকে সংবাদটি ছড়িয়ে দিয়ে একজনের প্রাণ বাঁচাতে এবং তাকে আপনজনদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।