
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর-দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার ফি নির্ধারিত হারের চেয়ে বেশি নেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় কয়েকজন অভিভাবক ও এলাকাবাসীর দাবি, বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ ৩৫০ থেকে ৪০০ টাকা করে আদায় করছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ফি পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।