মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
ফুলছড়ি উপজেলায় মাদক ব্যবসায়ী মোঃ লুৎফর রহমান লালন ওরফে লালন মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে ফুলছড়ি থানা পুলিশ।
তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৮ মে) ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হোদার নির্দেশনায় থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার দক্ষিণ মদনের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার হওয়া লালন মিয়া ওই এলাকার আব্দুল করিম মোল্লার ছেলে।