1. admin@moheshpurnews24.com : admin :
July 24, 2026, 5:18 pm
শিরোনামঃ
নাসিরনগরে উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন পূর্বতারাপাশায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতার জোয়ার, চিহ্নিত আস্তানা পরিদর্শনে সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরজু কোটচাঁদপুরে সড়ক ডাকাতির ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের কথিত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নল্লী বিলে যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষোভ পর্যটক ও স্থানীয়দের মহেশপুরে হ্যানিট্যাপ, চাঁদা আদায় ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার ২ হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেফতার। বাংলাদেশ কে পেরিয়ে: বিদেশের অঙ্গনে মিষ্টি তুলতুল।
ব্রেকিং নিউজঃ

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ডিবির অভিযানে ২৯৮ পিস ইয়াবাসহ দুই মাদক সম্রাটগ্রেপ্তার ২ ‎

  • Update Time : Sunday, May 31, 2026

‎ মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

‎গাইবান্ধা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই মাদক সম্রাট গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ সময় এক কারবারির কাছ থেকে ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

‎পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে পলাশবাড়ী ও সাদুল্লাপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানে রাত ১২টা ৩০ মিনিটে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রাম থেকে মোঃ হযরত আলীকে ইয়াবা সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

‎একই রাতে রাত ১টা ৩০ মিনিটে সাদুল্লাপুর উপজেলার জানিপুর (পশ্চিমপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি আব্দুল মান্নান ওরফে মান্না (৩৭) পিতা মৃত কলম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার বাড়ির আঙিনায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখার প্রমাণ পেয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা তিনজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।

‎গ্রেপ্তারকৃত আব্দুল মান্নানের দেহ তল্লাশি করে দুটি নীল জিপার প্যাকেটে রাখা মোট ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে আব্দুল মান্নানের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে এবং বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

‎এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামি ও পলাতক আসামিদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা নং-২৪ তারিখ (৩১ মে ২০২৬ )রুজু করা হয়েছে।

‎জেলা পুলিশ জানিয়েছে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd