1. admin@moheshpurnews24.com : admin :
February 27, 2026, 2:55 am
শিরোনামঃ
কিশোরগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান নওগাঁয় ব্যাংকার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নাসিরনগরের  আওয়ামীলীগের চার প্রভাবশালী ইউপি চেয়ারম্যান জামিনে মুক্ত। পীরগঞ্জকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা: প্রধান অতিথি পীরগঞ্জ-৬ এর এমপি রুহুল আমিন বাকচান্দা বাজারে জমি কেনা নিয়ে উত্তেজনা, চাঁদা দাবির অভিযোগে আতঙ্কে দুই পরিবার ১৫ টি খাল খননের জন্য ডিও লেটার দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা বিবেক কখনো ভয়ংকর-সোহেল খান দূর্জয়- গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা রামেক হাসপাতালে জাপানের নামে চীনের লিফট সরবরাহের অভিযোগ
ব্রেকিং নিউজঃ

গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা

  • Update Time : Thursday, February 26, 2026

মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি

রমজান মাস উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামে অবস্থিত “মিথুন অটো চিড়া ও মুরির মিল” এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, মিলটিতে অস্বাস্থ্যকর স্থানে মুড়ি সংরক্ষণ করা হচ্ছিল। চালের মধ্যে পোকা পাওয়া যায় এবং উৎপাদনে ব্যবহৃত লবণ ছিল নিম্নমানের ও ভেজালযুক্ত।
এছাড়া প্রতিষ্ঠানের কোনো বৈধ অনুমোদনপত্র পাওয়া যায়নি। মিলের ভেতরের পরিবেশও ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরেশ চন্দ্র, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অফিসার মিলন মিয়া ও
র‍্যাব-১৩-এর ডেপুটি স্ট্যান্ডার্ড ডিরেক্টর জিহাদ হাসান।
কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন ও বিপণনে জড়িতদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, রমজান মাসে খাদ্যে ভেজাল রোধে নিয়মিত তদারকি প্রয়োজন।
রমজানের সারা মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd