
মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় গাইবান্ধায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দিবসটির প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে গাইবান্ধা পৌরপার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন জেলা পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিউগলের করুণ সুরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।