মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
আজ বুধবার (৮ এপ্রিল ২০২৬) বিকাল আনুমানিক ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত
গাইবান্ধা জেলা শহরের বিভিন্ন দোকান ও গোডাউনজুড়ে এ অভিযান চালানো হয়
অভিযানে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তদারকি করা হয়
র্যাব ১৩ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে