1. admin@moheshpurnews24.com : admin :
March 6, 2026, 7:44 am
শিরোনামঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত‌ চেয়ারম্যান পদপ্রার্থী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জে সংঘর্ষ, নিহত ১ কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ‎ গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সফরসূচি.. ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

গাইবান্ধায় রেলওয়ের বাউন্ডারি কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন–

  • Update Time : Tuesday, February 3, 2026

গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম

গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারি (ফেনসিং) রাতের বেলায় কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রেলওয়ের নিরাপত্তা কর্মীদের দায়িত্ব নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় লোকজন জানান, সোমবার রাতে গাইবান্ধা ১নং রেলগেটের সামান্য উত্তরে এবং রেল স্টেশনের প্রায় ২শ গজ দক্ষিণে গ্রিলের বাউন্ডারির (ফেনসিং) প্রায় ৬ ফিট কে বা কারা কেটে নিয়ে গেছে।
রেলওয়ের নিয়মিত নিরাপত্তা বাহিনী থাকলেও তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটানোর সাহস পেয়েছে।
রেলওয়ের বাউন্ডারি কেটে নেয়ায় অরক্ষিত হয়ে পড়েছে গাইবান্ধা রেলওয়ে স্টেশন।
এরফলে যাত্রী ও চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়েছে।
স্থানীয় সাখোয়াত মিয়া বলেন, নিরাপত্তা কর্মীরা রেলের নিরাপত্তা দেয়ার চেয়ে ছোট ছোট দোকানদের কাছ থেকে চাঁদা তোলা নিয়েই বেশি ব্যস্ত।
তারা নিরাপত্তার দোহাই দিয়ে ছোট ছোট দোকানদের সবসময় চাপের মুখে রাখে। তাদের অবহেলায় বাউন্ডারি কেটে নেয়ার ঘটনা ঘটেছে।

এবিষয়ে গাইবান্ধা রেলওয়ের নিরাপত্তা বাহিনী হাবিলদার আশুতোষ রায় বলেন, আমাদের লোকবল অত্যন্ত কম। মাত্র চারজন লোক দিয়ে সবকিছু সামলাতে হয়। তবে আমরা তদন্ত করছি, দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এব্যাপারে রেলওয়ে স্টেশন মাস্টার সুমিত কুমার বলেন, আমি ঘটনা শুনে ওই এলাকা পরিদর্শন করেছি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। মামলার প্রস্তুতি চলছে, কর্তৃপক্ষের নির্দেশনা পেলে মামলাটি দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd